ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  4:34 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (ফরাসি আদ্যক্ষরে এমএসএফ) আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটির গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। এক বিবৃতিতে আইআরসি বলেছে, ‘আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা তিন গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম