ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি জাতিসংঘের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। আহত আরো বহুসংখ্যক। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে এবং ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’। তিনি আরো বলেন,“‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহা।” ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। তবে ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনো অনুমান করতে যাচ্ছি না।” মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার এবং আমরা দেখবো সেখানে কি ব্যবস্থা আছে এবং কি পদক্ষেপ নেওয়া হবে।” সূত্র:  আনাদোলু এজেন্সি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম