ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৩,  4:25 PM

news image

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশুসহ ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে। শনিবার হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন, ডিসিতে জড়ো হয়। তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়। বেশ কয়েকটি বক্তৃতা হয় এবং তারপর হোয়াইট হাউসের দিকে প্রায় ২ কিলোমিটার মিছিল করে।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।  খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ সূচক’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম