ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ বললেন পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩,  4:59 PM

news image

চলমান সংঘাতের মধ্যে গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থ আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে গাজা উপত্যকার পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে পুতিন বলেন, ‘অন্যদের সংঘটিত অপরাধের মূল্য নিরপরাধ মানুষ অবশ্যই দেবে না।’ রাশিয়ার এই প্রেসিডেন্ট গাজার ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তির’ নীতির বিরোধিতাও করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে বয়স্ক মানুষ, নারী, শিশু এবং পুরো পরিবার মারা যায়। বুধবারের এই বক্তব্যে পুতিন ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির চাবিকাঠি।’ প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মূল কাজ হলো রক্তপাত এবং সহিংসতা বন্ধ করা। অন্যথায়, সংকটের আরও সম্প্রসারণ হতে পারে এবং সেটি গুরুতর ও অত্যন্ত বিপজ্জনক, ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এবং সেটি কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানাও ছাড়িয়ে যেতে পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম