ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গাজায় ইসরায়েলের বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২৩,  4:54 PM

news image

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির ছেড়ে চলে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। গত সোমবার ভারী অস্ত্রসস্ত্রসহ ১ হাজারের বেশি সেনা শহরটিতে আসে। এবারের হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার। এরই মধ্যে নতুন করে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরার। বুধবার (৫ জুলাই) সকালের দিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরের কাছে ইসরায়েলি বিমান বাহিনী একটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম