ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  5:35 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮২ জন। বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে গাজায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল বলছে, তারা মধ্য গাজায় শতাধিক স্থানে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু ও মহিলা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই যুদ্ধ বিপর্যয়ের চেয়েও বেশি, বিধ্বংসী যুদ্ধের চেয়েও বেশি কিছু। এটি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ করছে মন্তব্য করে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই অঞ্চলটি অচেনা হয়ে উঠেছে। দখলকৃত পশ্চিম তীর যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানের খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার জন্য তিনি দেশটিকে অভিযক্ত করে বলেন, এই ভেটোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম