ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত প্রায় ৪১ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  5:01 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা চলছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৩১ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৪১ হাজারে। রোববার (৮ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী এবং দুই শিশু রয়েছে। আহত হয়েছেন অনেকেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৬১ জন নিহত এবং আরও ১৬২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৯৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। দখলদারদের এমন বর্বর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের বলছে, গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। সবাই খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম