ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাইবান্ধায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত

#

০৪ মার্চ, ২০২৪,  5:43 PM

news image

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নসরতপুর এলাকায় আজ রবিবার রাত ৮টায় দ্রতগামী ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ফুলছড়ির উদাখালীর ফরিদ মিয়া (২৫) ও সাঘাটার কুকড়ারহাট পোড়া গ্রামের মতিন মিয়া (২৮)। তারা সাঘাটা-গাইাবান্ধা সড়ক পথে জেলা শহরের দিকে আসছিলেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানায়, ওই দুই যুবক ওই পথ দিয়ে ব্যাক্তিগত কাজে গাইবান্ধা জেলা শহরের দিকে মোটর সাইকেলে করে আসছিলেন। নসরতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধানের বস্তাবাহী  ট্রাক সরাসরি মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দু' জন মারা যান। ঘাতক ট্রাকটি কে আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ মামলা করার প্রক্রিয়া গ্রহন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম