ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু

#

১৮ এপ্রিল, ২০২৪,  5:39 PM

news image

নরসিংদীতে নালায় মাছ ধরার সময় মুখে মাছ আটকে মিয়াচাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির পর সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়াচাঁন বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে। নিহতের স্বজনেরা জানায়, বৈশাখী ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কৈ মাছসহ বিভিন্ন মাছ আসতে দেখে ধরতে যান মিয়াচাঁন। এসময় একটি কৈ মাছ ধরার পর সাথে মাছ রাখার মতো পাত্র না থাকায় মুখে কামড়ে আটকে রাখেন এবং আরও মাছ ধরার চেষ্টা করেন। এসময় অসাবধাণতাবশত কৈ মাছটি মুখের ভেতর ডুকে পড়ে গলায় আটকে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে স্বজনেরা তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরেজমিন খোঁজ নিতে পারিনি। তবে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম