ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গলাচিপায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

#

২৯ জানুয়ারি, ২০২৩,  8:47 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, ফেইসবুক গুজব সহ সকল অপরাধ নিবারণকল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় গলাচিপা থানার প্রাঙ্গণে তদন্ত অফিসার মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর সভাপতিত্বে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।  এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু শাহআলম, মো. আলমগীর হোসেন, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ,

নলুয়াবাগী সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছগীর আহমেদ সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওসি শোনিত কুমার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে আপোষ না করে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়া বাল্যবিবাহ বন্ধে তিনি জনসচেতনতা বৃদ্ধি ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও থানার অফিসারবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে অপরাধ মূলক কর্মকাণ্ড ও পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ, করনীয় এবং পরামর্শ বিষয়ে মতবিনিময় ও অলোচনা হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম