ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো চোর চক্রের দুই সদস্য

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  10:06 PM

news image

পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য। এ ঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে। গতকাল দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পানপট্রি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গতকাল রাতে মঠবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্টি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামের ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়।

প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক পুলিশে সোপর্দ করে। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম