ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গলাচিপার সাবেক এমপি শাহজাহান খানের মৃত্যু

#

২৯ নভেম্বর, ২০২২,  10:16 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহব্বায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান খান মারা গেছেন। দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল দশটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার মত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক সত্তর বছর। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুস সত্তার হাওলাদার। তিন অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গন সমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বত্তের হামলায় গুরুতর আহত শাহজাহান খান সহ ৭/৮ জন নেতাকর্মী। পরে শাহজাহান খানকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা ল্যাব এইড হাসপাতালেই তিনি মারা যান। মরহুম শাহাজান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে  শোকের ছাড়া নেমে এসেছে গলাচিপা উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম