ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করল সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২২,  6:34 PM

news image

‘ভ্রূণ নষ্টে দোষী’ হলে সৌদিতে নতুন শাস্তি ঘোষণা। আখবার সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে গর্ভবতীদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সৌদি আরবে নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতি প্রয়োজন হয়।

এর আগে সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মধ্যে সাত ইয়েমেনি ও এক সিরীয় নাগরিক রয়েছেন। দেশটির বিচার প্রক্রিয়া নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছে তখন গর্ভবতী নারীদের নিরাপত্তা বিধানে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম