ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গরুর মাংসের কেজি ৩৫০ টাকায় বিক্রি সম্ভব

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  10:38 PM

news image

আমদানি করার মাধ্যমে গরুর মাংসের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। গত শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, এখন হয়তো ভোক্তাদের ৮০০ টাকা কেজিতে ‍গরুর মাংস কিনতে হচ্ছে। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করা গেলে ভোক্তারা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে কিনতে পারবেন। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষা ও সহযোগিতা করার জন্য সেটি করা হচ্ছে না। তিনি বলেন, ভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য আমদানি উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলো আমদানিতে কোনো বিধিনিষেধ দেয় না। কিন্তু আমরা অনেক বিধিনিষেধ দিয়ে রেখেছি। কারণ আমাদের দেশে বেকার অনেক, আর তাদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতেই এমনটি করা হচ্ছে। বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম