ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গরমে ফলের রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ মে, ২০২৪,  4:54 PM

news image

জ্যৈষ্ঠের গরমে এখন ফলের বাহার, আর ফল গরমের হাত থেকে রক্ষা করে স্বাস্থ্য। তাই দুটি ফল খাবারের রেসিপি দিচ্ছেন রন্ধনশিল্পী-সোনিয়া রহমান

লিচুর পায়েস

উপকরণ : লিচু ৩০০ গ্রাম (শুধু শাঁস), সুজি ১০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ৩০০ গ্রাম, কিশমিশ ১২ গ্রাম, দারুচিনি ও এলাচ হাফ চামচ।

প্রণালি : দুধ গরম করে তার মধ্যে ভাজা সুজি মিশিয়ে নিন। অল্প অল্প সুজি দিয়ে নাড়তে থাকুন। যেন সুজি ঢেলা পাকিয়ে না যায় সেদিকেও কিন্তু নজর রাখবেন। সুজি মিশলে চিনি, ড্রাই ফ্রুটস মিশিয়ে নিন। শেষে হাফ চামচ এলাচ ও দারুচিনি গুঁড়া ছড়িয়ে নামিয়ে দিন। এবার ঠান্ডা করুন। ওপর থেকে লিচু মিশিয়ে আবার ১ ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

ড্রাগন ফলের পুডিং

উপকরণ : ড্রাগন ফল ২টি, সাবু দানা ১ কাপ, চিয়াসিড ৪/৫ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ, তরল দুধ আধা লিটার, চিনি স্বাদ মতো, বরফ পরিমাণ মতো।

প্রণালি : দুধ জ্বাল দিয়ে নিন। গুঁড়া দুধ, চিনি ও পরিমাণ মতো পানি দিন। সাবুদানা ধুয়ে নিয়ে ফুটে আসা গরম পানিতে দিয়ে সিদ্ধ করে ঠান্ডা পানি ঢেলে ছেঁকে নিন। জ্বাল দেওয়া দুধে সাবু মিশিয়ে নিন। চিয়াসিড পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ফুলে উঠলে এবার দুধের মিশ্রণে মিশিয়ে নিন। ড্রাগন ফল ছোট ছোট টুকরা করে কেটে মিশিয়ে নিন। সবশেষে বরফ মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ড্রাগন ফল ও চিয়াসিডসের পুডিং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম