ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গরমে চুলের তেলতেলে ভাব দূর করার টোটকা

#

লাইফস্টাইল ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৫,  8:57 PM

news image

গরমে সারা শরীরের সঙ্গে ঘামতে থাকে মাথা। যার ফলে দ্রুতই তৈলাক্ত বা তেলতেলে অবস্থা তৈরি হয়। এ অবস্থা থেকে মুক্তি পেতে অনেকে আবার প্রতিদিন শ্যাম্পু করেন। প্রতিদিন শ্যাম্পু করার ফলে মাথার ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। এবারে তৈরি হয় হাজারো সমস্যার। তাই এ গরমে চুলের যত্নে ভরসা রাখতে পারেন ঘরোয়া এ টোটকায়। যা ব্যবহারের ফলে নিমিষেই মুক্তি পাবেন এসব সমস্যা থেকে। চলুন জেনে নেওয়া যাক গরমে চুলের তেলতেলে ভাব দূর করার টোটকা

১) চুলের জন্য আমলকি বেশ কার্যকরী এ কথা হয়তো আপনি শুনেছেন। তবে এবার আমলকি পাউডারের সঙ্গে মিশিয়ে নিন কিছুটা টক দই। এ মিশ্রণটি ভালোভাবে মাথার ত্বকে লাগিয়ে মিনিট ১৫ অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

২) ওজন কমাতে অনেকে অ্যাপল সাইডার ভিনিগার খেয়ে থাকেন। তবে এবার চুলে ব্যবহার করুন। তবে সরাসরি নয়। অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে ভালোভাবে পানি মিশিয়ে তবেই ব্যবহার করুন।

৩) তৈলাক্ত চুলের জন্য লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রসের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম