ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গরমে গাউন পরা লাগবে না আইনজীবীদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৪,  9:21 PM

news image

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। শনিবার (২০ এপ্রিল) প্রধান বিচারপতির এ সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নির্দেশনা ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম