ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গরমে অসুস্থ হয়ে পড়েছে এক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৪,  10:26 PM

news image

কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র তাপদাহে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে তীব্র তাপদাহে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকদেরকে ডেকে শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। এক শিক্ষার্থীকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এক শিক্ষার্থীকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অভিভাবকদেরকে ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। অসুস্থদের বেশিরভাগই দোতালায় ক্লাস করছিল। অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়েছে। খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম স্কুল পরিদর্শন করেন । নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান-বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম