ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘অশনি’

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২২,  5:02 PM

news image

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের অন্ধ্র উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় (অক্ষাংশ: ১৬.৪° উত্তর, দ্রাঘিমাংশ: ৮১.৫° পূর্ব) অবস্থান করছে। এটি বুধবার (১১ মে) মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ৫ মে আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে প্রথমে লঘুচাপ, পযার্য়ক্রমে সুস্পষ্ট লঘুচাপ হয়ে রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওই ঝড়ের নামকরণ করা হয় ‘অশনি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম