ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তে যুক্তরাষ্ট্রের বিশ্বরেকর্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  9:46 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। কিন্তু এতটা পারে, তা জানা ছিল না। যুক্তরাষ্ট্রে কেবল সোমবারই ১০ লাখের বেশি মানুষের সংক্রমিত হওয়ার তথ্য দিয়েছেন দেশটির কর্মকর্তারা, যা সব ধারণাকে ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গ জানিয়েছে, দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর কোনো দেশে আর কখনও একদিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি। সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চারদিন আগে পাঁচ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ডও যুক্তরাষ্ট্রেই হয়েছিল।

এর আগে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের সময় একদিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম। ডেল্টা ধরনের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে একদিনে চার লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ। ইউএসএ টুডে বলেছে, নববর্ষ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে জমে থাকা কিছু নমুনার তথ্যও সোমবারের হিসাবের সঙ্গে যোগ হয়েছে, যা এই উল্লম্ফনে কিছুটা ভূমিকা রেখেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন কভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল সোমবারই রোগী বেড়েছে ১০ লাখ ৪২ হাজার। করোনা সংক্রমণের এই সুনামি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে বিপর্যস্ত করে ফেলছে বলেও জানিয়েছে ব্লুমবার্গ। এদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, নিউইয়র্কে সোমবার কভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাড়ে নয় হাজার মানুষ, যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম