ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  4:39 PM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের অরুণা পাল (৯০), জয়গুন (৮০), হিমু (২৯) ও হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০)। এদের মধ্যে অরুণা পাল করোনায় আক্রান্ত ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান,

মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী পাঁচজন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুজন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম