ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  6:59 PM

news image

গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘গণভোট কবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে যে রাজনৈতিক মতভেদ রয়েছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই। সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম