ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  8:29 PM

news image

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মূল বাধা বিএনপি। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ‘জনতার সরকার’ ও সিটিজেন ইন্টারঅ্যাকটিভ ওয়েব পোর্টাল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। বলেন, গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করেছে বিএনপি। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জনগণের সাথে সরকারের দূরত্ব আরও কমিয়ে আনার উদ্দেশে পোর্টালটি চালু করা হয়েছে। সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ১১টি মন্ত্রণালয় যুক্ত হয়েছে, পর্যায়ক্রমে যুক্ত হবে ৫৬টি বিভাগ। প্রতিমন্ত্রী জানান, কম্পিউটার কাউন্সিল থেকে প্রতিদিন রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সহজেই যে কেউ নিবন্ধন করে সরকার সম্পর্কে যে কোনো অভিমত, পরামর্শ বা অভিযোগ জানাতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম