ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল

#

১৬ জুন, ২০২৬,  9:22 PM

news image

ফয়জুল ইসলামঃ  "শিক্ষা-ঐক্য-প্রগতি" স্লোগানকে ধারণ করে নবগঠিত সাভার থানা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আয়োজিত এ শুভেচ্ছা মিছিলটি সাভারের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।  এ সময় মিছিলে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক মাহবুব সামিরের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ, ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। এসময় বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার থানা ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সহায়তা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম