ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৬,  9:20 PM

news image

দেশ ও গণতন্ত্রের পক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৪ মে) দুপুরে জিয়া উদ্যানে নবনিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্যগণসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় দুজনের বিদেহীদের আত্নার মাগফিরাত কামনা করা হয়।  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জানান, সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন তারা। নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশা তাদের।  এর আগে, রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথ পড়ান। এদিকে জামায়াত জোট থেকে বাদ পড়া এক প্রার্থী ও আসনের বিষয়ে ইসির সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম