ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

খেজুরের কেক তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১০ মে, ২০২৩,  5:43 PM

news image

ছোট থেকে বড়, খেজুর পছন্দ করেন না, এমন মানুষ খুবই কম। খেজুর খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিও রয়েছে অনেক। তবে অনেকের আবার খেজুর খেতে সমস্যা হয় মিষ্টির কারণে। তবে তারা খেজুর সরাসরি খেতে না চাইলে খেতে পারেন কেক তৈরি করে। জেনে নিন সহজেই যেভাবে তৈরি করবেন খেজুরের কেক।

রেসিপি-

উপকরণ-

মাখন ৩০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, ডিম ৬টি, বাদামগুঁড়া ১০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম, দুধ ৩০ মিলিলিটার, মধু ৩০ মিলিলিটার, ভ্যানিলা এসেন্স ৫ মিলিলিটার, খেজুরের পেস্ট ১০০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম

প্রণালি-

প্রথমে মাখন ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে ডিম ঢেলে মেশান। শেষে বাকি সব উপকরণ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কেক তৈরির মোল্ডে এই মিশ্রণটি ঢেলে ১৮০ সেন্টিগ্রেড তাপে ওভেনে বেক করতে বসান। ৩৫ মিনিট ধরে বেক করুন। ওভেন অফ করে নামিয়ে নিন। এরপর তা ঠান্ডা হলে ছোট ছোট চার কোনা করে কেটে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম