ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খুলনায় সাংবাদিকতা বিভাগের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  5:41 PM

news image

খুলনা নগরীর খালিশপুরের একটি বাসা থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম মহুয়া (২২)। তিনি খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, মহুয়া খালিশপুরের আলমনগর এলাকায় নানার বাসায় থেকে পড়াশোনা করতেন।

তাঁর মা নেই, বাবা থাকেন বাগেরহাট জেলায়।পরিবারের বরাত দিয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, গত মঙ্গলবার দুপুর ও রাতে কোনো খাবার খাননি মহুয়া। পরে রাতে ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল গড়িয়ে দুপুরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এদিকে, লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজের (খুলনা) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম