ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

খুলনায় বিদ্যুতের তারে জড়িয়ে ২ ভাই নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৩,  5:27 PM

news image

খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২১ আগস্ট) বিকেল ও রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আনন্দনগর গ্রামের সরোয়ার শেখের ছেলে ইকবাল শেখ (৩২) ও মোদাচ্ছের শেখ (৪৮)। দুজনই ঘের ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ঘেরে যাওয়ার সময় ওই এলাকার অপর ঘের ব্যবসায়ী জের আলী শেখের ঘেরে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে ছোট ভাইকে খুঁজতে বের হন বড় ভাই মোদাচ্ছের। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। ওসি শাহিন জানান, সোমবার রাতে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম