ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপসা থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে অস্ত্রধারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।  পুলিশ জানায়, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত চলছে। রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে ওসি আব্দুর রাজ্জাক মীরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম