ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খুলনায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৬,  9:07 PM

news image

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে রা‌শিকুল আনাম রাশু না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব্যবসা কর‌তেন। সোমবার সকা‌লে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে লক্ষ্য ক‌রে এলোপাতা‌ড়ি গুলি ছোড়ে। এক‌টি গু‌লি মাথায় বিদ্ধ হ‌লে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন। পরবর্তী‌তে স্থানীয়রা তা‌কে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। বর্তমা‌নে তি‌নি যুবদ‌লের রাজনী‌তির সা‌থে জ‌ড়িত ছি‌লেন। এছাড়া দৌলতপুর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃ‌ত্ত এসে রাশুর ওপর হামলা গুলি চালায়। কি কারণে এই হত্যা বা কারা জড়িত তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম