ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৬,  5:33 PM

news image

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। 


নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ও যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি ফরহাদ হোসেনের সঙ্গে রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করতেন।


পুলিশ জানায়, ইটভাটায় অবস্থানকালে রাত সাড়ে ১২টার দিকে ভাটার অফিস রুমের পাশে অস্ত্রধারীরা ফখরুলের ওপর গুলি চালায়। এসময় একটি গুলি তার ঘাড়ে লাগে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, নিহতের শরীরে দুইটা গুলির চিহ্ন রয়েছে। রাতেই তার ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম