ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

খুলনার সমাবেশে খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার

#

নিজস্ব প্রতিনিধি

২২ অক্টোবর, ২০২২,  10:16 PM

news image

খুলনায় সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে।শনিবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি চেয়ার ফাঁকা দেখা যায়। জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর শনিবার দুপুরে খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় সমাবেশ হচ্ছে। এদিকে শনিবার দুপুরের সমাবেশে খালেদা জিয়ার চেয়ারের একপাশে বসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। অন্যপাশে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিট। এ ছাড়া বুধবার দুপুর ২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগে দুপুর সোয়া ১২টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম