ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  4:24 PM

news image

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। শনিবার ভোর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে জজ মিয়া একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেন, আল আমিন দুগ্ধ খামারে চাকরি করেন এবং মেহেদী হাসান চালের ব্যবসা করেন। পুলিশ জানায়, তারা ঘুরতে বের হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ভোরের দিকে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিন জন মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম