ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

খিলগাঁওয়ে দেয়াল ধসে প্রাণ গেল দোকানদারের

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৪,  4:49 PM

news image

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে পরে দাউদ সরকার (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি পেশায় একজন মুদি দোকানদার। শুক্রবার (১০ মে) খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত দাউদ সরকারের ভাগ্নি সাদিয়া আক্তার জানান, তার মামার কিডনিতে পাথর ছিল। চিকিৎসক বলেছিলেন ওষুধ গ্রহণের পাশাপাশি ব্যায়াম করতে। সেজন্য নিয়মিত ব্যায়াম করতেন তিনি। বিকেলে বাড়ির বাউন্ডারি দেয়ালে হাত দিয়ে ব্যায়াম করছিলেন। তখন হঠাৎ দেয়াল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। দাউদের গ্রামের বাড়ি নরসিংদীর সদর উপজেলার চর দিগুলিয়া গ্রামে। বর্তমানে ত্রিমোহনী কবরস্থান রোডে স্ত্রী রিমা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই এলাকাতেই মুদি দোকান রয়েছে তার। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ত্রিমোহনীর ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম