ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে স্থানান্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:26 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। শামসুদ্দীন দিদার জানান, চিকিৎসায় গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে, রবিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন। চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থার দিক বিবেচনায় নিয়ে তাকে আপাতত কেবিনে না রাখার পরামর্শ দিয়েছেন। তাই সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম