ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  8:14 PM

news image

আগামী ২৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারিত ছিল। আদালতের নথি অনুযায়ী, আসামিপক্ষ বিভিন্ন কারণে এ নিয়ে ৩৭ বার সময় চেয়ে আবেদন করে। খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলা তদন্তকালে জব্দকৃত যে আলামতগুলো তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে নেয়া হয়েছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও সময় প্রয়োজন। শুনানিকালে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ এই মামলার ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আরেক আসামি মো. সিরাজুল ইসলাম মামলা দায়েরের পর থেকে পলাতক। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করে। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে সংস্থাটি অভিযোগপত্র জমা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম