ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  5:17 PM

news image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরই মধ্যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। এর আগে, মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফের সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম