ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩,  4:53 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন, বিচারককে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকার সময় খালেদার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন। গত ১৫ অক্টোবর বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠার পর তার ব্যাখ্যা দিতে হাবিবুর রহমান হাবিবকে তলব করে হাইকোর্ট। ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম