ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  4:57 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সাবিহ উদ্দিন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সাবিহ উদ্দিনের জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে তা জানানো হবে। সাবিহ উদ্দিন এক সময় খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও পালন করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম