ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরি আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২,  3:22 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরি এস ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের একটি মামলায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জানা যায়, ২০১৮ সালে মারধরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরি ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সেই মামলায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাজমেরিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান। তাজমেরি ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক। যদিও বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ জানান। বলেন, আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর মুখাপেক্ষী। তিনি বলেন, শাসকগোষ্ঠী দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। তাজমেরী এস ইসলামকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিম ও সদস্য সচিব আমান উল্লাহ আমান যৌথ বিবৃতিতে বলেন, বিনা কারণে আগের গায়েবি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম