ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  8:10 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বাধা আইন নয়, সরকার। এ কথা বলে আবারও অভিযোগ করেছেন দলের মহাসচিব  বুধবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নয়াপল্টনে পূর্বঘোষিত বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মৌন মিছিলের আয়োজন করে।

কিন্তু অনুমতি না থাকায় তা করতে পারেনি তারা। পরে দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে দলের মহাসচিব জানান, মৌন মিছিলের অনুমতি না দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা সবকিছুতে ভয় পায়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চেয়ারপারসনের কোনো ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে। তার কিছু হলে আওয়ামী লীগকে রেহাই দেবে না জনগণ। দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারির কথা জানান তিনি। এর আগে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করেছেন দলটিন নেতাকর্মীরা। এদিকে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে আইনের জটিলতার সৃষ্টি হয়েছে, সে জন্য আওয়ামী লীগ দায়ী নয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। এটি তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা উল্লেখ করে তিনি বলেন, মামলায় বেগম খালেদা জিয়ার শাস্তি হয়েছে। সুতরাং আইন তো তাকে মানতে হবে। মানবিকতা যা করার সেটি করা হয়েছে। গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ১৬ দিন পর রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত বিদেশে চিকিৎসার পরামর্শ দেন তার চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম