ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৩,  10:55 PM

news image

বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়। সেটির উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা। তারা খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেবের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় তিনি এফআরসিএস পাস করেছেন। তিনি বিশেষজ্ঞ ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক? তিনি বলেন, আসলে বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি করা যায়, এর উদাহরণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা। তারা খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটি খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনীতি পণ্য বানাবেন না। কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, আমরা আগে দেখেছি, বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। আসলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কংগ্রেসম্যানদের দুই-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন। তিনি আরো বলেন, গতকাল বিএনপি চট্টগ্রামে তারুণ্যের সভা-সমাবেশ করেছে। এই সমাবেশ করে তারা তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে, সেটিই হলো বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন। তারা সমাবেশে যাওয়ার সময় জামালখান এলাকায় আমাদের ইতিহাস-ঐতিহ্যের ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। এতেই বোঝা যায়, তারা আমাদের ইতিহাস-ঐতিহ্য মানে না। তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। এ সময় বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম