ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হাইকোর্টে রিট

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  5:26 PM

news image

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। তিনি বলেন, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা খালেদা জিয়াকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হচ্ছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বিএনপি ও খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, বেগম জিয়ার শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নেমে যাচ্ছে। হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে। রক্ত কিংবা ওষুধ দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না। এতে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম