ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে ফের আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  6:13 PM

news image

সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে সময় সংবাদকে জানান, সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মন্ত্রণালয়ে এ আবেদন করেছেন। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে উল্লেখ করেন তার ভাই। তিনি আবেদনে বলেন, তার পা ফুলে গেছে।

কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া খুবই দরকার বলে জানিয়ে তার ভাই বলেন, সরকার অনুমতি না দিলে কীভাবে যাবে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আগের মতোই বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে। তিনি আগের মতোই আছেন। এদিকে শুক্রবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন করে কোনো লাভ হবে না। এ ক্ষেত্রে আইনে যা আছে, সেটিই হবে। ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এখন পর্যন্ত চার দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সেই অনুযায়ী আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম