ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না মুশফিকের

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  8:04 PM

news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম চোটে পড়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাঁ পায়ে আঘাত পেয়েছেন তিনি। আঘাতে কেটে যাওয়ায় ৬টি সেলাই লেগেছে। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সেলাই খুলতে ৭-৮ দিনের বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।  খারাপ সময় যেন পিছু ছাড়ছে না মুশফিকের। কদিন আগেই তীব্র সমালোচনার মুখে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বলেছিলেন, আগামী দিনে শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে চান। জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ব্যস্ত সময় পার করছে, ঠিক সে সময় ফিটনেস নিয়ে কাজ করছিলেন মুশফিক। কিন্তু উটকো চোটে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো জাতীয় দলের এ ক্রিকেটারকে। তবে স্বস্তির খবর হচ্ছে, আঘাত গুরুতর নয়। আগামী নভেম্বরের আগ পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততা টি-টোয়েন্টি ঘিরে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে, আগামী নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। মুশফিক মূলত সে সিরিজকে টার্গেট করেই ফিটনেস ঝালিয়ে নিচ্ছিলেন। তবে চোটে পড়লেও হাতে সময় পাবেন সেরে ওঠার।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম