ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

খারাপদের দল থেকে বের করে দিতে বললেন কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২২,  9:23 PM

news image

ভালো লোকদের দলে টানতে আর খারাপদের বের করে দিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে রেহাই পায় না, বিএনপির আমলে এমন একটাও নজির নেই যে, তারা শাস্তি দিয়েছে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা নিজ দলের চেয়ারপারসনের (খালেদা জিয়া) মুক্তির জন্য দেখার মতো একটি মিছিলও করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না। ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে। বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়। এ সময় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছেন বলে মন্তব্য করেনে তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম