ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণ পরিদর্শন করেন সহকারী কমিশনার এমদাদুল হক

#

০৮ নভেম্বর, ২০২৩,  10:44 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : খাদ্যবান্ধব কমৃসূচীর চাল বিতরন পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি), মো: এমদাদুল হক শরীফ। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তদারকিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের রাধা নগর পয়েন্ট পরিদর্শন করেন  সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি)  মো: এমদাদুল হক শরীফ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস,  সুনামগঞ্জ সদর ও তদারকি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, প্রঃ শিঃ, কুতুব পুর সরকারি প্রাঃ বিঃ।


এসময় লাইনে দাঁড়ানো ভোক্তাদের উদ্যেশ্যে সহকারী কমিশনার (ভূমি), বলেন, চাল বিলি-বিতরনে ডিলারের বিরুদ্ধে কোন অনিয়ম অভিযোগ আছে কি-না? ভোক্তাগন বলেন, কোন অনিয়ম অভিযোগ নেই। ডিলার ভালো লোক, খারাপ আচরণ চোঁখে পড়েনি। বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান দেখে মো: এমদাদুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) সন্তোষ প্রকাশ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বেনু গোপাল দাস বলেন, ৯ টি ইউনিয়নে ২৭ জন ডিলারের মাধ্যমে ১৪,৪১১ জন (অনুমোদিত) ভোক্তাগন ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন। খাদ্য বিভাগে এ কার্যক্রম বছরে কর্মাভাবকালীন পাঁচ মাস ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। অতি দরিদ্র লোকজন স্বল্পমূল্যে চাল পেয়ে খুশি। সরকারের এই জনবান্ধব কর্মসুচিকে সফলভাবে বাস্তবায়েনের নিমিত্ত খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন কর্তৃক তদারকি কর্মকর্তাগণ তদারকি করেছেন। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা মনিটরিং কাজে সর্বাত্বক সহযোগীতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম