ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:04 PM

news image

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। পৌর শহরে ছোট খাট যানবাহন চলাচল করেছে। তবে দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  মঙ্গলবার এক স্কুলছাত্রী খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।   এ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতার ব্যানারে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ চলবে। প্রশাসন ঘটনার পরপরই এক যুবককে গ্রেফতার করেছে। অবরোধকারীরা বিভিন্নস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে এখানকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, শয়নশীল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়। বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ দাবি জানান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম