ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  5:44 PM

news image

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল থেকেই শান্তিনগর, কাকরাইল, বিজয় নগর, পল্টন, ফকিরাপুল, মৎস্যভবন, মতিঝিল, আরামবাগ এলাকায় বিএনপি, জামায়াতের খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে সমাবেশ। কোথাও কোথাও পুলিশি বাধা উপেক্ষা করে নয়া পল্টনের দিকে এগুচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম