ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

ক্ষমতা গ্রহণের সময় ছিল টু-জি এখন ফাইভজি: জয়

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  7:58 PM

news image

আমরা যখন ক্ষমতায় আসলাম তখন দেশে ছিল টুজি কিন্তু এখন বাংলাদেশ ফাইভজি কান্ট্রি। ইন্টারনেটের নাজুক পরিস্থিতি থেকে দেশ বের হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘বিনিময়’সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। নিজেদের মেধা কাজে লাগিয়েই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর হয়েছে  উল্লেখ করে জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার পর আইএমএফ, বিশ্বব্যাংক এসেছিলো। কিন্তু তারা বাস্তবায়নের সমাধান দিতে পারেনি। আমাদের দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই তা সম্ভব হয়েছে। আমরা তৃণমূলে সেবা দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছি যা  বিশ্বে রোল মডেল। সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে সবাইকে বিনিময় ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, যদি দেশের জনগন আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে আমরা পরবর্তী টার্মে অবশ্যই ক্যাশল্যাস সোসাইটি উপহার দিতে পারব। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম